Sunday, March 22, 2026

রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হতে চলেছে, ‘বাংলার মেয়ে’কে চাইছেন কেন্দ্রের নেতারা

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি পদে আসতে চলেছে নতুন মুখ? শুধু নতুন মুখই নয় সূত্রের খবর, রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা। চলতি বছরের ডিসেম্বরে রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হতে চলেছে।

বিজেপির গঠনতন্ত্রে উল্লেখ আছে, পরপর দু’বার কিংবা সর্বোচ্চ ৬ বছর সভাপতির পদে থাকা যায়। দিলীপ রাজ্য সভাপতির পদে বসেছিলেন ২০১৫-র ডিসেম্বর মাসে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক রদবদল না করার ফলে মেয়াদ বৃদ্ধি হয় রাজ্য সভাপতির। এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন দিলীপ ঘোষই। সেই হিসেবে দিলীপ ঘোষের থাকার কথা ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত। কিন্তু সর্বোচ্চ ৬ বছর সভাপতির পদে থাকা যায়। তাই চলতি বছর ডিসেম্বরে তাঁর পদের মেয়াদ শেষ। ফলে বিজপির রাজ্য সভাপতি পদে নতুন মুখ আসতে চলেছে।

বঙ্গ-বিজেপি সূত্রে খবর, রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা। বিজেপ সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব জানাচ্ছে, ‘বাংলার মেয়ে’র বিরুদ্ধে ‘বাংলার মেয়ে’কেই নামানোর কথা।

আরও পড়ুন-এবার শুভেন্দুর বিরুদ্ধে সরব ‘বেসুরো’ সুনীল, বললেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মানেননি

জানা যাচ্ছে, রাজ্য বিজেপি সভাপতির পদের জন্য বাংলা থেকে দু’জনের নাম উঠে আসছে। প্রথম, দেবশ্রী চৌধুরী দ্বিতীয়, লকেট চট্টোপাধ্যায়। যদিও বঙ্গের বিজেপির নেতারাও এনিয়ে মুখ খুলতে রাজি নয়।

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...