Tuesday, June 23, 2026

এবার শুভেন্দুর বিরুদ্ধে সরব ‘বেসুরো’ সুনীল, বললেন, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মানেননি

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে কয়েক দিন ধরে জোর জল্পনা চলছে সুনীল মণ্ডলের ফের দলবদল নিয়ে। এরই মধ্যে সুনীল সরব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সুনীলের অভিযোগ, শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এক অক্ষরও মানেননি। তাঁর কথায়, ‘শুভেন্দু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক অক্ষরও মানেননি। শুভেন্দুকে নিয়ে একটা কথাও বলতে চাই না।’ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল মণ্ডল।

এরপর সুনীল মণ্ডল বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেছেন, “বাইরে থেকে যাঁরা এসেছিলেন তাঁদের ভাষাগত সমস্যা ছিল। বাইরে থেকে দু-চারদিন এসে ভেবেছিল বাংলার মন জয় করবে।” পাশাপাশি মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে সরব সুনীল মণ্ডল। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ বর্ধমান পূর্বের সাংসদের। তিনি বলেছেন, ‘যাঁরা তৃণমূল থেকে এসেছে, বিজেপি তাঁদের মানতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। ভেবেছিলাম বিজেপি সাংগঠনিক ভাবে বড় দল। কিন্তু সেরকম ভাবে পাচ্ছি না।’

আরও পড়ুন-আইন-শৃঙ্খলা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, পাল্টা তোপ কুণালের

সুনীল আরও বলেছে, “নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। এই সরকারের বিরুদ্ধে অনেকেই রাষ্ট্রপতি শাসন থেকে শুরু করে অনেক রকম ভাবেই সোচ্চার হচ্ছে। আমার মতে এই সরকারকে চলতে দেওয়া উচিত।”পাশাপাশি সুনীল প্রশ্ন করেছেন কেন বিজেপি জিতল না? তাঁর কথায়,”কেন ওরা (তৃণমূল কংগ্রেস) জিতল সেটা দেখার আগে দলের আত্মসমালোচনা করতে হবে। কেন আমরা হেরেছি।” এর উত্তর নিজেই দিলেন সুনীল। বললেন, “দলের দুর্বলতা তাই হেরেছি। সাংগঠনিক দুর্বলতা। বিজেপির সাংগঠনিক চরিত্র বলে কিছু নেই।”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...