Monday, June 8, 2026

ইউটিউব দেখে ডাহুক ছানাদের ঘরে ফেরালেন পরিবেশ কর্মী

Date:

Share post:

অভিনব কায়দায় ইউ টিউব দেখে শিখে ‘মা হারা পাখির ছানাদের মায়ের কাছে ফিরিয়ে’ দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন ময়নাগুড়ির এক পরিবেশ প্রেমী। হুবহু মোবাইলে ডাহুক পাখির ডাক শুনিয়ে ছটি ছানাকে তাদের মায়ের কাছে ফেরালেন ময়নাগুড়ির পরিবেশ কর্মী অমল রায়। এই ঘটনায় হৈচৈ পড়ে গেছে পরিবেশ প্রেমীদের মহলে।

ময়নাগুড়ির ব্লকের প্রত্যন্ত এলাকা টেকাটুলির বাসিন্দা অমল রায়। পেশায় তিনি একজন ক্ষুদ্র চা চাষি হলেও এর পাশাপাশি তিনি ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের একজন সক্রিয় কর্মী বলেও পরিচিত । তিনি রবিবার সকালে বাড়ির চা বাগানের কাছে থাকা আম গাছের নিচে চারটি ডাহুক পাখির ছানার কান্না শুনতে পান। এরপর আশেপাশে ভালো করে খুঁজে দেখেন তার মা সেখানে নেই।

এরপর তিনি একটি বালতির মধ্যে খানিকটা জল দিয়ে তাতে বাচ্চাগুলোকে রেখে দিয়ে চিন্তায় পরে যান, কি ভাবে পাখির ছানাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায়। কারন যদি এভাবে চা বাগানের জঙ্গলে ছেড়ে দিলে এদের বন বেড়াল বা অন্য কোন বন্যজন্তু খেয়ে ফেলতে পারে। শেষমেষ তার মাথায় আসে তিনি অনেকদিন আগে ইউ টিউবে একটি ভিডিও দেখে ছিলেন কি ভাবে পাখির আওয়াজ শুনিয়ে ছানাদের তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায়। এবার সেই বুদ্ধি প্রয়োগ করার কথা ভেবে ইউ টিউব সার্চ করে ডাহুক পাখির আওয়াজ বের করে চা বাগানের কাছে মোবাইল রেখে ছানা গুলিকে ছেড়ে দেন।

আরও পড়ুন-সুশান্তের মুম্বইয়ের সেই অ্যাপার্টমেন্টটি এবার ভাড়া দিতে চান প্রোমোটার

একটি মোবাইল ফোনে ওই পাখির কন্ঠস্বর শোনাতেই ব্যাস কিছুক্ষণ পরেই হাজির হয়ে যায় ছানা হারা মা ডাহুক পাখিটি। তারপর ছানা পেয়ে জঙ্গলের দিকে ফিরে যায় চা বাগানে। আর সেখানেই এখন মায়ের সাথে খিলখিলিয়ে বেড়াচ্ছে ছয়টি ডাহুক ছানা। পরিবেশ প্রেমী অমল রায় জানান আমি আগে ইউ টিউবে দেখেছিলাম পাখির ডাক শুনিয়ে পাখির বাচ্চাদের কি ভাবে তাদের পরিবেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিটা আমার মনে খুব নাড়া দিয়ে গিয়েছিল। এরপর আজ আমি সেই কায়দায় ছটি ডাহুক পাখির ছানাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। এই কাজের মাধ্যমে আমি বলতে চাই এখন বর্ষা কাল । ফলে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটতে পারে। তাই এই ধরনের ছোট ছোট কাজ যদি আমরা করতে পারি তবে আমরা সুন্দর ভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সমর্থ হব।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...