Monday, June 8, 2026

আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারতীয় দল

Date:

Share post:

মঙ্গলবার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ যোগ‍্যতা অর্জন পর্বের শেষ ম‍্যাচে আফগানিস্তানের ( Afghanistan)সঙ্গে ড্র করল ভারতীয় দল(india)। ম‍্যাচের ফলাফল ১-১। এই ড্র এর ফলে এশিয়ান কাপ যোগ‍্যতা অর্জনে তৃতীয় পর্বে পৌঁছাল সুনীল ছেত্রীর দল।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে শুরু করে ভারত। একের পর এক আক্রমনে ঝাপায় সুনীল ছেত্রী, মনভীর সিংরা। তবে এরই মাঝে খেলায় ফেরে আফগানিস্তান। ম‍্যাচে একাধিকবার  আক্রমনে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁঝ বজায় রাখে সুনীলরা। ম‍্যাচের ৭৫ মিনিটে আফগানিস্তানের গোলরক্ষক আজিজির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ভারত। আশিক কুরুনিয়নের ক্রস ধরতেই পারেননি  গোলরক্ষক আজিজি। এরপরই আক্রমণে ঝাপায় আফগানরা। ম‍্যাচের ৮২ মিনিটে গোল করে আফগানিস্তানের হয়ে সমতা ফেরান হোসেইন জামানি।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের জ‍ন‍্য ঘোষণা করা হল ভারতীয় দল

 

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...