Saturday, April 4, 2026

করোনার জের: গত বছরের মতো এ বারও স্থগিত মাহেশের রথযাত্রা

Date:

Share post:

রথ ( rathyatra) তৈরি হচ্ছে। কিন্তু রথযাত্রা হবে না। করোনা সংক্রমণের (Corona pandemic) জেরে গত বছরের মতো এবছরও মাহেশের রথযাত্রা (Mahesh Rath) স্থগিত রাখা হল। মাহেশ মন্দির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। এ বছর ৬২৫ বছরে পড়ল মাহেশের রথযাত্রা। সিদ্ধান্ত হয়েছে জগন্নাথ মন্দিরের পাশে অস্থায়ী ভাবে মাসির বাড়ি তৈরি করা হবে। আগামী ১২ই জুলাই সোজা রথ। এক সপ্তাহ পরে উল্টোরথ। সেই সময় প্রথামাফিক যাবতীয় পুজো অচার ওখানেই হবে। জগন্নাথ বল ভদ্র এবং সুভদ্রাকে মাসির বাড়ি পাঠানো হবে না। পরিবর্তে প্রতীক হিসেবে নারায়ন শিলা মাসির বাড়ি গিয়ে থাকবে।

মাহেশের রথ ৫০ ফুট উঁচু। লোহার তৈরি। এই লোহার কাঠামোর বয়স ১৩৬ বছর। শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণ চন্দ্র বসু কুড়ি হাজার টাকা দিয়ে এই লোহার কাঠামোটি জগন্নাথদেবের জন্য বানিয়ে দিয়েছিলেন। রথে রয়েছে ১২ টি লোহার চাকা। দুটি তামার তৈরি বিশাল ঘোড়া। রথযাত্রার দিন ভিড় এড়াতে নানা বিধ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্দির কমিটির তরফ এ জানানো হয়েছে। মাত্র কয়েকজন সেবায়েত মিলে জগন্নাথ দেবের পুজো এবং অন্যান্য আচার সারবেন। সকলের ক্ষেত্রেই ভ্যাক্সিনেশন এবং কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...