Saturday, April 4, 2026

মা হাসপাতালে চিকিৎসাধীন, দেখা করলেন পুত্র অভিষেক

Date:

Share post:

মা ভর্তি হাসপাতালে। শত ব্যস্ততার মধ্যেও তাঁকে দেখতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি অভিষেকের মা। মঙ্গলবার বিকেলে মাকে দেখতে হাসপাতালে যান তৃণমূল সাংসদ। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার, সকালেই হাঁটুর সমস্যায় অভিষেকের মাকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসক রাকেশ প্রামাণিক তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বিকেল ৪টে ২০ নাগাদ সেখানে যান তৃণমূল সাংসদ। মায়ের সঙ্গে দেখা করে কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও।

আরও পড়ুন-ভারতীয় ভূখণ্ডে কীভাবে প্রবেশ হানের? পুনর্নির্মাণ করলেন তদন্তকারীরা

এর আগে শুভ্রাংশু রায়ের মা যখন হাসপাতালে চিকিৎসাধীন, তাঁকে দেখতে গিয়েছিলেন অভিষেক। পরে সাংবাদিকদের বলেছিলেন, “উনি আমার মাতৃসমা। অসুস্থ শুনে দেখতে গেছি”। এদিন নিজের মাকে দেখতে দেখে এলেন পুত্র। ঘরে-বাইরে নিজের কর্তব্যে তিনি অবিচল এটা তারই প্রমাণ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...