Monday, June 8, 2026

পার্থর বাড়িতে মুকুল, বললেন অনেকের সঙ্গে কথা হচ্ছে

Date:

Share post:

দুপুর ঠিক তিনটে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এলেন মুকুল রায়। সদ্য প্রয়াত পার্থবাবুর মায়ের ছবিতে মালা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যান। কিন্তু আলোচনার বিষয়বস্তু কী? মুকুল রায়ের ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে বিচ্ছিন্ন ছিলেন প্রাক্তন রেলমন্ত্রী। সেই বিচ্ছিন্নতা কমানোই মূল উদ্দেশ্য। এছাড়াও মুকুলের প্রত্যাবর্তনে দলের মধ্যেই নানা সমীকরণ তৈরি হয়েছে। সেই সমীকরণে প্রলেপ দেওয়ার চেষ্টা চলছে। মুকুল রায় অবশ্য শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে বললেন, পার্থ আমার ছোটবেলার বন্ধু। ফলে আসা নিয়ে কিছু বলা মানায় না। কার কার সঙ্গে কথা হচ্ছে? সে প্রশ্নের উত্তরে মুকুল বলেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে।

 

মঙ্গলবার সকালেই মুকুল কলকাতা চলে আসেন কাঁচরাপাড়া থেকে। সল্টলেকের বাড়িতে ওঠেন। দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান। মুকুলের সঙ্গে ছিলেন পুত্র শুভ্রাংশুও।

Related articles

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...