Wednesday, June 24, 2026

করোনা আক্রান্তদের ক্ষেত্রে ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট, জানাচ্ছেন গবেষকরা

Date:

Share post:

করোনাকে হারিয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট। এমন তথ্যই উঠে আসছে গবেষোণায়। গবেষকরা আগেই এমনটা দাবি করেছিলেন। হায়দরাবাদের এআইজি হাসপাতাল রিপোর্টে জানিয়েছে, সার্স-কোভ-২ প্রতিরোধে করোনা আক্রান্তদের ক্ষেত্রে একটি ডোজই যথেষ্ট।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, লক্ষ্য ছিল ভ্যাকসিনের কার্যকারিতা জানা। সেইমতো ১৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিন নিয়েছেন এমন ২৬০ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে গবেষণা চালায় এআইজি হাসপাতাল। সকলেই অক্সফোর্ড-সেরামে ইন্সটিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন। সেখানেই দু’টি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

১) ভ্যাকসিনের ২ টি ডোজ নেওয়া কিন্তু একবারও আক্রান্ত না হওয়া ব্যক্তির তুলনায় একটি ডোজ নেওয়া করোনা আক্রান্তদের শরীরে বেশি অ্যান্টিবডি তৈরি হচ্ছে।

২) করোনা সংক্রমিতদের ভ্যাকসিনের একটি ডোজ নেওয়ার পর অনেক বেশি টি-সেল তৈরি হচ্ছে। যা ২ টি ডোজ নেওয়া সুস্থ ব্যক্তির থেকে অনেক বেশি।

আরও পড়ুন-করোনা টিকাকরণের কাজ সহজ করতে নতুন অ্যাপ আনল রাজ্য সরকার

এমনটাই জানিয়েছেন, হায়দরাবাদের এআইজি হাসপাতালের চেয়ারম্যান তথা অন্যতম গবেষক ডাঃ নাগেশ্বর রেড্ডি। হাসপাতালের এই গবেষণা রিপোর্টটি পিয়ার রিভিউড ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ইনফেক্টিয়াস ডিজিস’ পত্রিকায় প্রকাশ পেয়েছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যাও। যদিও এখন অনেকটাই কমেছে সংক্রমণের সংখ্যা। কিন্তু কমছে না মৃতের সংখ্যা।

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...