Saturday, March 28, 2026

এবার জেলা সফরে তৃণমূল যুব সভানেত্রী সায়নী! শুরুটা সেই পূর্ব মেদিনীপুর থেকেই

Date:

Share post:

টেলিভিশন চ্যানেলে একটি “টক শো”, কিছু বিতর্ক, বিজেপি (BJP) নেতাদের নিশানা, আর তাতেই রাতারাতি অভিনেত্রী থেকে নেত্রী বনে গিয়েছিলেন। বাকিটা ইতিহাস। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) গুড বুকে নাম তোলা থেকে বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী। জিততে না পারলেও মানুষের মন জয় করেছিলেন টলি অভিনেত্রী (Tollywood Actress) সায়নী ঘোষ (Sayani Ghosh)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জহুরীর চোখে তা ফাঁকি পড়েনি। দলের বিপুল সাফল্য ও ভোট পরবর্তী সময়ে সংগঠনকে আরও মজবুত করতে সায়নীকে গুরু দায়িত্ব দেন তৃণমূল (TMC) নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) ছেড়ে যাওয়া যুব সভাপতির আসনে সায়িনীকে বসিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, সায়নী এখন থেকে দলের হোল টাইমার হিসেবে কাজ করতে ইচ্ছুক বলেই যুব সংগঠনের দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেওয়া হয়েছে।

আর যুব শাখার রাজ্য সভানেত্রীর পদে দায়িত্ব পাওয়ার পরই যুব সংগঠনকে শক্তিশালী করতে কাজ শুরু করে দিয়েছেন সায়নী ঘোষ। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি পরামর্শ নিয়েছেন। সায়নী কথা বলেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। তাছাড়া যুব শাখার বিভিন্ন নেতৃত্বের সঙ্গে গত সপ্তাহ থেকেই পর্যায়ক্রমে আলোচনা চালাচ্ছেন সায়নী। যুব সংগঠনের জেলা সভাপতিদের সঙ্গেও ভিডিও কনফারেন্সে আলোচনা হয়েছে।

এবার সরাসরি জেলা সফরে যাচ্ছেন সায়নী। জানা গিয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি জেলা সফর শুরু করবেন। বহুচর্চিত পূর্ব মেদিনীপুর জেলা দিয়েই সফর শুরু হবে সায়নীর। জেলায় ঘুরে সংগঠন সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন তিনি। আলোচনা করবেন জেলা নেতৃত্বের সঙ্গে।

 

 

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...