Wednesday, March 25, 2026

জরুরি ব্যবহারের জন্য সিঙ্গেল ডোজের জনসনের টিকা অনুমোদন বাংলাদেশে

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: দেশে জরুরি ব্যবহারের জন্য বেলজিয়ামের জনসন অ্যান্ড জনসন(Johnson and Johnson) উৎপাদিত করোনাভাইরাসের(coronavirus) টিকার(vaccine) অনুমোদন দিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। ক্লিনিক্যাল ট্রায়াল, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস মূল্যায়ন করে মঙ্গলবার এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সীদের জন্য জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহারযোগ্য। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যানসেন-সিলাগ ইন্টারন্যাশনাল এনভি, বেলজিয়ামের উৎপাদিত কোভিড-১৯ এর এই টিকা জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধ প্রশাসনের অধিদপ্তরে আবেদন করা হয়েছিল।

এ নিয়ে দেশে মোট ছয়টি টিকার অনুমোদন দেওয়া হল। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার তৈরি ও ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকা ‘কোভিশিল্ড’, রাশিয়ার তৈরি ‘স্পুটনিক ভি’, চিনের ‘সিনোফার্ম’ ও ‘সিনোভ্যাক’ এবং ফাইজার–বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১২ মার্চ জনসন অ্যান্ড জনসনের টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি জনসনের এই টিকা যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমোদন পায়।

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...