Tuesday, June 23, 2026

গয়নায় হলমার্ক বাধ্যতামূলক, পুরনো গয়না নিয়ে এবার কী করবেন?

Date:

Share post:

এবার সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। বুধবার থেকেই এই নিয়ম কার্যকরী হল বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyel)। তিনি বলেন, ধাপে ধাপে এই নিয়ম কার্যকর হবে। প্রথম ধাপে দেশের ২৫৬টি জেলায় এই নিয়ম কার্যকর করা হচ্ছে। আন্তর্জাতিক সোনার বাজারের কেন্দ্র হিসেবে ভারতকে (India) গড়ে তোলার লক্ষ্যেই এই নিয়ম বলে জানিয়েছে গ্রাহক বিষয়ক মন্ত্রক।

এবছর ১৫ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু করা হয়। ১ জুন বিক্রেতাদের এই নিয়ম মেনে চলার শেষ সময়সীমা ধার্য হয়। তবে করোনা পরিস্থিতিতে গয়না বিক্রেতারা এই সময়সীমা বৃদ্ধির আবেদন জানান। সেটা বাড়িয়ে ১৫ জুন করা হয়। সুতরাং সেই অনুযায়ী মঙ্গলবার ছিল সেই সময়সীমার শেষ দিন।

আর এই খবরে পরেই বিচলিত গ্রাহকরা। তাঁদের প্রশ্ন, যে সব সোনার গয়নায় হলমার্ক (Hallmark) নেই, সেগুলোর কী হবে? মন্ত্রক সূত্রে খবর, এ নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কেননা, এই নিয়ম কার্যকর আপাতত বিক্রেতাদের জন্য করা হয়েছে। গয়না বিক্রেতারা গ্রাহকদের কাছ থেকে হলমার্ক ছাড়া সোনা কিনতে পারবেন। সে ক্ষেত্রে কোনও বাধা থাকছে না। ফলে গ্রাহকরা অনেকটাই স্বস্তিতে।

আরও পড়ুন- চিনা নাগরিক হানকে ১০ দিন STF হেফাজতে রাখার নির্দেশ আদালতের

 

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...