Tuesday, June 23, 2026

চিনা নাগরিক হানকে ১০ দিন STF হেফাজতে রাখার নির্দেশ আদালতের

Date:

Share post:

চিনা নাগরিক হান জুনওয়েকে ১০ দিনের হেফাজতে পেল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বুধবার হানকে মালদহ(Maldah) জেলা আদালতে তোলা হয়। তারপরই বিচারক হানকে ১০ দিন STF হেফাজতে রাখার নির্দেশ দেন। সূত্রের খবর, হানের ল্যাপটপ ও ফোন থেকে বহু তথ্য পাওয়া যেতে পারে অনুমান STF-এর আধিকারিকদের।

উল্লেখ্য, গত ১০ জুন মালদহে বিএসএফের হাতে ধরা পড়ে হান জুনওয়ে। তার পর থেকে তাকে জেরা করে চলেছেন গোয়েন্দারা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, হানের কাছে থেকে কিছু ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড পাওয়া গিয়েছে। অন্যদিকে মঙ্গলবার, কীভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলেন চিনা নাগরিক হান জুনওয়ে? হানকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন-বিধিনিষেধে ভার্চুয়াল জামাইষষ্ঠী, কোচবিহারের আশীর্বাদ পৌঁছল কলকাতায়

মালদহ সীমান্তে থেকে ধৃত চিনা নাগরিক হান জুনওয়েকে জেরা করে ইতিমধ্যেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, হান ভারত থেকে প্রায় ১৩০০ সিমকার্ড সংগ্রহ করেছিল। এবং সে ভারত থেকে প্রায় ১ হাজার ডেটাবেস চিনে পাচার করে। সাইবার বিশেষজ্ঞদের মত, এই সবই সাইবার হামলার পরিকল্পনা অঙ্গ।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...