Tuesday, June 23, 2026

বিধিনিষেধে ভার্চুয়াল জামাইষষ্ঠী, কোচবিহারের আশীর্বাদ পৌঁছল কলকাতায়

Date:

Share post:

করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই ধীরে ধীরে ভার্চুয়াল জগতে অভ্যস্ত হয়ে উঠেছে আমবাঙালি। লেখাপড়া, অফিস-কাছারি, বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা বা চ্যাট শো- সবই হচ্ছে অনলাইনে, ভিডিওকলে। বাজার-দোকান, খাওয়া-দাওয়া সে তো আছেই। তাহলে জামাইষষ্ঠীটাই বা আর বাদ যায় কেন? অতএব ভার্চুয়াল (Virtual) জামাইষষ্ঠী।

করোনা পরিস্থিতিতে জামাইষষ্ঠীতে ভিডিও কল (Video Call) করে আশীর্বাদ সেরেছেন কোচবিহারের (Coochbehar) শাশুড়ি। জামাই রয়েছেন কলকাতায় (Kolkata)। বিয়ের পর এটাই প্রথম জামাইষষ্ঠী। কিন্তু রাজ্যে জারি বিধিনিষেধে প্রথমবার ষষ্ঠীতে নবদম্পতি যেতে পারেননি কোচবিহার। তাই বলে কি ষষ্ঠীর আশীর্বাদ বাদ পড়বে? খানাপিনা নাই বা হল; আশীর্বাদ পেয়েই খুশি কলকাতার জামাই ময়ুখ রায়।

কোচবিহারের নিউটাউনের আশ্রম রোডে থাকেন ব্যবসায়ী কানু দত্ত। মেয়ে ইন্দ্রানী দত্তের সঙ্গে ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে কলকাতার ইঞ্জিনিয়ার ময়ুখের। প্রথম জামাইষষ্ঠী ছিল এদিন। জমকালো অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা ছিল দত্ত পরিবারের। তবে বাধ সেধেছে বিধিনিষেধ৷ জামাইকে ভিডিও কল করে হল ষষ্ঠী। উলুধ্বনি থেকে শঙ্খধনি-বাদ গেল না কিছুই। আর মিষ্টিমুখ? তাও হল ভিডিও কলেই।

আরও পড়ুন:তৃণমূলের জয়ে মুকুল ঘনিষ্ঠ সুদীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “ত্রিপুরা বাংলার ছোট ভাই”!

শাশুড়ি অনামিকা দত্ত বলেন, করোনা পরিস্থিতিতে বাড়িতে আসতে পারেননি মেয়ে ও জামাই। কিন্তু জামাই ও মেয়েকে আশীর্বাদ করতে মন চাইছিল। তাই এই ভাবনা। জামাই ময়ুখ রায় জানান, কলকাতায় বসে এভাবে যে বাবা-মায়ের আশীর্বাদ পাবেন তা ভাবতে পারেননি৷ একটা দারুন অনুভূতি হল।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...