Tuesday, June 23, 2026

আবহাওয়া খারাপ: আজ চেন্নাই নিয়ে যাওয়া যাচ্ছে না মুকুল-জায়াকে

Date:

Share post:

ফুসফুস প্রতিস্থাপনের জন্য আজই চেন্নাই নিয়ে যাওয়ার কথা ছিল মুকুল-জায়া কৃষ্ণা রায়কে (Krisna Ray)। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া যাবে না। অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রিন করিডোরে (Green Corridor) অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়ার কথা ছিল কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে চেন্নাই। সঙ্গে যেতেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায় (Shubranshu Ray)।

আরও পড়ুন-প্রতারণার অভিযোগে গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের মামলার তদন্তে এবার লালবাজারের গোয়েন্দারা

সূত্রের খবর, চেন্নাইতে (Chennai) কৃষ্ণা রায়কে ভর্তি করার কথা এমজিএম (Mgm) হাসপাতালে। সেখানেই ফুসফুস প্রতিস্থাপন করা হবে। করোনা পরবর্তী জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুল-জায়া। তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছে। তাঁর ফুসফুস প্রতিস্থাপনের প্রয়োজন। এই কারণেই ব্রেন ডেথ হয়ে গিয়েছে এমন রোগীর সন্ধান চলছে। চেন্নাইয়ের হাসপাতালেই এই অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। তবে আবহাওয়ার কারণে আজকে নিয়ে যাওয়া যাচ্ছে না কৃষ্ণা রায়কে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...