Tuesday, June 23, 2026

Breaking: আজ জন্মদিনেই পুলিশের ভার্চুয়াল জেরার মুখে মিঠুন

Date:

Share post:

আজ   ৭২ তম জন্মদিনের দিনই হিংসা-সংলাপ মামলায় কলকাতা পুলিশের ভার্চুয়াল জেরার মুখোমুখি হচ্ছেন বিজেপির ফিল্মস্টার Mithun Chakraborty. মিঠুনের শিবিরসূত্রে খবর, আজ বুধবার সকাল দশটা থেকে মানিকতলা থানার তদন্তকারী অফিসারের মুখোমুখি হচ্ছেন মিঠুন।

বিধানসভা ভোটের আগে হঠাৎ BJPর মঞ্চে উদয় হন মিঠুন। মুখে বড় বড় সংলাপ: মারব এখানে লাশ পড়বে শ্মশানে। আমি জাত গোখরো ইত্যাদি।

 

এরপর ভোট ঘিরে সন্ত্রাসের ঘটনা ঘটলে বাংলা সিটিজেন্স ফোরামের মৃত্যুঞ্জয় পাল মানিকতলা থানায় অভিযোগ করে বলেন,” মিঠুন সন্ত্রাসে ইন্ধন দিয়ে উত্তেজনা ছড়িয়েছেন।” মৃত্যুণের আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতের দ্বারস্থ হন। আদালত পুলিশের তদন্তের রিপোর্ট চায়। পুলিশ এফ আই আর করে তদন্ত শুরু করে।

এদিকে এফ আই আর নস্যাৎ করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিঠুন। কিন্তু হাইকোর্ট কোনো স্থগিতাদেশ না দিয়ে মিঠুনকে তদন্তে সহযোগিতা করতে বলে। কোভিড পরিস্থিতিতে শারীরিকভাবে না এসে ভার্চুয়াল জেরার নির্দেশ দেয়।

মিঠুনশিবিরের খবর, তাঁদের সঙ্গে মানিকতলা থানার কিছু ইমেল বিনিময়ের পরেই আজকের দিনটি চূড়ান্ত হয়েছে। কারণ দিনটি শুভ বলে মনে করেন মিঠুন।

মিঠুনের বক্তব্য: এগুলি সিনেমার ডায়লগ। অভিযোগকারীদের বক্তব্য: মিঠুন তো রামকৃষ্ণের চরিত্রেও অভিনয় করেছেন। ভোটের আগে তো ‘যত মত তত পথ’ বলেননি। বেছে বেছে হিংসাত্মক সংলাপ নিয়ে বীরত্ব দেখালেন বলেই তাঁর দলের কর্মীরা উত্তেজিত হয়ে সন্ত্রাস করেছে।

 

সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে সকাল দশটায় মানিকতলা থানা থেকে শুরু হতে চলেছে ভার্চুয়াল জেরা।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...