Saturday, April 4, 2026

তবে কি শোভন -বৈশাখী নতুন সম্পর্কে জড়াতে চলেছেন? বৈশাখীর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

“আমাদের যাত্রা হল শুরু .. আর একা নয় এবার যুগলে।”

মঙ্গলবার মধ্যরাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সবাইকে চমকে দিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে এমনই একটি পোস্ট করলেন। শুধু এটুকুই নয় নিজের নাম বদলে ফেললেন। নিজের নতুন নামকরণ করলেন বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় (baishakhi Shobhan Banerjee) । বদলে ফেললেন ডিপির (dp ) ছবিও। আর এই ফেসবুক পোস্ট ঘিরে এখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তাহলে কি শোভন তাঁর প্রিয় বান্ধবী বৈশাখীকে নিয়ে নতুন কোনও সম্পর্কে জড়াতে চলেছেন? তাহলে কি আর শুধু ‘দাদা ‘ বা বন্ধু সম্পর্কে থাকতে চাইছে না শোভন বৈশাখী?

বৈশাখীর সঙ্গে কি তবে জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)? বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Benerjee) ফেসবুক পোস্ট ঘিরে এখন জল্পনা তুঙ্গে।

ফেসবুকে নিজের নাম বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বদলে লিখলেন বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে লিখলেন, “আমি থেকে আমাদের যাত্রা শুরু…”

ছবিতে দেখা যাচ্ছে মুখোমুখি হাসিমুখে শোভন-বৈশাখী। তার তার নীচে লেখা, ‘The Journey From Me to We Begins’ ক্যাপশনও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ‘অ্যাক্টিভ’ হতে শুরু করেছেন শোভন-বৈশাখী।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...