Tuesday, June 23, 2026

ক্ষুব্ধ পাইলট, পরিস্থিতি টালমাটাল বুঝে নিভৃতবাসে গেলেন গেহলট

Date:

Share post:

বছর পার হলেও দাবি পূরণ হয়নি, সম্প্রতি এমনই অভিযোগ তুলে ফের রাজস্থানে(Rajasthan) কংগ্রেস(Congress) নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন শচিন পাইলট(Sachin pilot)। পরিস্থিতি সামাল দিতে কংগ্রেসের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই রাজস্থান মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে শচিনের অনুগামীদের। দিল্লি কংগ্রেসের তরফে এই নির্দেশ আসার পর এবার নিভৃত বাসায় চলে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gahlot)। মুখ্যমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। চিকিৎসকদের নির্দেশ এমনটাই। এই পরিস্থিতিতে আগামী দু মাস মন্ত্রিসভায় কোন রদবদল হবে না এমনটাই জানিয়ে দিয়েছে গেহলট শিবির।

উল্লেখ্য, বছরখানেক আগে একরাশ দাবিতে কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শচিন পাইলট। দাবি পূরণের আশ্বাস দিয়ে তৎকালীন সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব শচিনকে থামালেও এখনো পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি এমনটাই অভিযোগ। গত এক বছর ধরে শচিনের দাবি ধামাচাপা দিয়ে রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুধু তাই নয় আরও অভিযোগ এই এক বছরে গে হল শুধুমাত্র শচীনের মন্ত্রিসভায় ফেরা আটকে রেখেছেন তাই নয়, তার শিবিরের বিধায়কদের নিজের কাছে টেনে এনেছেন এমন প্রমাণও মিলেছে।

আরও পড়ুন: তবে কি শোভন -বৈশাখী নতুন সম্পর্কে জড়াতে চলেছেন? বৈশাখীর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

একটা সময় শচিন শিবিরের কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ভাওয়ার লাল শর্মা শচিন ও তার দলবলকে উচ্চাকাঙ্ক্ষা দমন করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি গেহলটের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি সচিন পাইলটের উপরে। তিনি সকলের নেতা। সচিন পাইলটেরও নেতা। মুখ্যমন্ত্রী হতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু সময় সময় উচ্চাকাঙ্ক্ষা ধামাচাপা দিতে হয়।’ অন্যদিকে, শিবিরের নেতা লোকেশ গুজ্জরের বক্তব্য, মানুষের কাছে সচিনই আসল ‘হিরো’। এমনই টালমাটাল পরিস্থিতিতে রাজস্থান কংগ্রেসের অন্দরে প্রকট হচ্ছে বিদ্রোহের আগুন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...