Saturday, April 4, 2026

বুলডোজ করতে চাইছে কেন্দ্র, কোনমতেই বঙ্গভঙ্গ হতে দেব না: মমতা

Date:

Share post:

“কোনমতেই আর বঙ্গভঙ্গ হতে দেব না।” বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক থেকে ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, উত্তরবঙ্গের বিজেপির (Bjp) জনপ্রতিনিধিরা রাজ্যের উত্তরাংশে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানাচ্ছেন। রাজ্যের পশ্চিমাঞ্চলকেও আলাদা করার দাবি উঠেছে বলে জানান সাংবাদিকরা। এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমাঞ্চল নিয়ে জানা নেই। তবে উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে। সেটা করতে গেলে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যে কোনও মূল্যে বঙ্গভঙ্গ রোধ করবে বাংলার মানুষ।

মমতা বলেন, “বাংলা ভাগ যে করতে আসবে, সে বুঝবে বাংলার একতা কতটা জোরদার, কতটা শক্তিশালী”। এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল মানে কী? দার্জিলিঙের জমি বিক্রি করে দেবে? আলিপুরদুয়ারের জমি বিক্রি করে দেবে?”

টুইটার নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘”ওরা টুইটারকে (Twitter) নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই ধ্বংস করতে চাইছে। আমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই বুলডোজ করতে চাইছে”।

রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল (Tmc)। দিবাস্বপ্ন ভঙ্গ হয়েছে গেরুয়া শিবিরের। আর সেই কারণেই বাংলাকে ভেঙে এবার ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি (Bjp)- এই অভিযোগ তুলেছে শাসকদল। একই সঙ্গে সম্প্রতি এক হিন্দি দৈনিকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাকে তিন ভাগে ভাগ করে শাসন করতে চাইছে মোদি-আমিত জুটি। এর মাঝেই উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা সেখানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার ধুঁয়ো তুলেছেন। এই পরিস্থিতিতে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনও অবস্থাতেই বঙ্গভঙ্গ মেনে নেবেন না তিনি।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...