Friday, June 26, 2026

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদ খোয়ালেন আজহার

Date:

Share post:

বিতর্ক যেন তাঁর পিছন ছাড়ছেই না। ফের সংবাদ শিরোনামে মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)।  এবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতির পদ খোয়ালেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। শুধু সভাপতির পদ থেকে অপসারণই নয়, এপেক্স কাউন্সিল থেকে স্পষ্ট বলে দেওয়া হল যে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় আজহারউদ্দিনের সদস্যপদও খারিজ থাকবে।

কিন্তু ঠিক কী অভিযোগ আজহারের বিরুদ্ধে? ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি দুবাইয়ের একটি ক্রিকেট ক্লাবের সদস্য, অথচ সে কথা গোপন রেখেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাননি। বোর্ডের নিয়ম অনুযায়ী, এটা জানানো বাধ্যতামূলক। একই সঙ্গে জানা গিয়েছে, ওই ক্লাবটি ভারতীয় বোর্ড স্বীকৃত নয়, এমন একটি ক্রিকেট লিগে অংশ নেয়। এর বাইরেও এইচসিএ-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। আজহারের বিরুদ্ধে তদন্ত করার কথা জানিয়েছে অ্যাপেক্স কাউন্সিল। এবং যতক্ষণ তদন্ত শেষ না হচ্ছে, ততদিন আজহারকে নির্বাসিতই থাকতে হবে। ১৫ জুন চিঠিটি পাঠানো হয়েছে আজহারকে। এক সপ্তাহের মধ্যে চিঠির যথাযথ উত্তর না দিলে আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে এপেক্স কাউন্সিল।

আরও পড়ুন- বুলডোজ করতে চাইছে কেন্দ্র, কোনমতেই বঙ্গভঙ্গ হতে দেব না: মমতা

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...