Monday, April 6, 2026

দেশি ‘করোভ্যাক্স’ ৯০% কার্যকরী, করোনার বিরুদ্ধে লড়াইয়ে হতে পারে গেম চেঞ্জার

Date:

Share post:

করোনার(coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী ভূমিকা নিতে পারে বায়োলজিক্যাল-ই সংস্থার(biological e organisation) তৈরি ভ্যাকসিড ‘করোভ্যাক্স’। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন এন কে অরোরা দাবি করেছেন কোভিডের বিভিন্ন ভ্যারিয়ান্টের বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী হতে পারে করোভ্যাক্স(Corovax)। বর্তমানে এই ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল’ চলছে। আগামী অক্টোবর মাসের মধ্যে এই প্রতিষেধক পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে এনকে অরোরা জানিয়েছেন, নোভাভ্যাক্সের মতোই আগামী দিনে কার্যকরী হয়ে উঠবে করোভ্যাক্স। প্রসঙ্গত, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির পাশাপাশি নোভাভ্যাক্স ভ্যাকসিনও তৈরি করবে ভারতের সেরাম ইনস্টিটিউট। অরোরা জানান, ‘আমরা আগামী এক বছরের মধ্যে বছরে ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ তৈরি করতে পারব। নোভাভ্যাক্স করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী হবে। ভারতেও বায়োলজিক্যাল ই এই ধরনের একটি ভ্যাকসিন তৈরি করছে। তা সব বয়সের মানুষকেই দেওয়া যাবে। সেই প্রতিষেধকের কার্যকারিতাও হবে যথেষ্ট বেশি।’ আশা করা হচ্ছে হায়দরাবাদের বায়ো ই সংস্থার তৈরি ভ্যাকসিনের দুটি ডোজেরর দাম পড়বে ২৫০ টাকা। এছাড়া ভারতে এই ভ্যাকসিন তৈরি করছে জাইদাস ক্যাডিলা নামে এক সংস্থা। পুনের জেন্নোভা বায়োফার্মাসিউটিক্যালস নামে একটি সংস্থাও আরএনএ বেসড কোভিড ভ্যাকসিন তৈরি করছে। করোভ্যাক্স ভ্যাকসিন প্রসঙ্গে অরোরা আরও জানান, কোভিড ১৯ এর বিরুদ্ধে ৯০% কার্যকরী এই ভ্যাকসিন করোনা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...