Tuesday, June 9, 2026

দ্বারকেশ্বরে জলস্তর বৃদ্ধি: ভাসছে আরামবাগ, থইথই উত্তরপাড়া

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে রাত থেকে জল বাড়ছে আরামবাগের (Arambag) দ্বারকেশ্বর নদে। এর জেরে আরামবাগ সতীতলা এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। পার সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সকাল থেকেই বিষয়টি তদারক করছেন আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী (Swapan Nandi)। তিনি জানান, ওই সমস্ত পরিবারগুলি জন্য খাবার ও অন্যান্য জিনিসের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাত থেকে বৃষ্টিতে দ্বারকেশ্বরের জলস্তর বেড়ে থৈ থৈ আরামবাগ। উত্তরপাড়ার বিভিন্ন জায়গা জলমগ্ন। রাতভোর টানা বৃষ্টিতে জল যন্ত্রনা উত্তরপাড়া শহরে। শহরের একাধিক জায়গায় জল জমেছে। উত্তরপাড়া কাঁঠাল বাগান বাজারের রেল লাইনের কালভার্টের তলায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ। মাখলা এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন দিয়ে যাতায়াত করছে। এলাকার মানুষের অভিযোগ, এই সমস্যা দীর্ঘ দিনের। রেল কর্তৃপক্ষ ও পুরসভা স্থায়ী নিকাশি ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরেই একটু বৃষ্টি হলে ভোগান্তি সাধারণ মানুষের।

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...