Tuesday, June 9, 2026

ত্রিপুরায় বিজেপির ভাঙন রুখতে তিন নেতাকে তড়িঘড়ি আগরতলায় পাঠালো বিজেপি

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের ‘মিশন ত্রিপুরা’র প্রস্তুতি শুরু হতেই দল বাঁচাতে মাঠে নেমে পড়ল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিএল সন্তোষসহ দলের তিন কেন্দ্রীয় নেতৃত্ব বৃহস্পতিবারই আগরতলায় এসে বৈঠকে বসে পড়েন। তবে বৈঠকের মূল উদ্দেশ্য যত না সংগঠনকে মজবুত করার ভাবনা, তার চাইতে জরুরি ভিত্তিতে দলের ভাঙন রুখে দেওয়াই সন্তোষদের মূল টার্গেট।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সরাতে ত্রিপুরায় সক্রিয় সুদীপ রায় বর্মন গোষ্ঠী। সুদীপের সঙ্গে কম করে ৩৬জন বিধায়ক আছেন বলে দলীয় সূত্রে খবর। একসময় মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে এলেও পরবর্তী সময়ে সুদীপ বিজেপিতে যান। মুকুলও বিজেপিতে যান। মুকুলের প্রত্যাবর্তনের পর জল্পনা বাড়িয়ে সুদীপ বলেছেন, আমি এখনও বিজেপিতে আছি। ভবিষ্যতের কথা কে বলতে পারে! ফলে সরকার পড়ে যাওয়ার আশঙ্কায় দিল্লি থেকে সন্তোষদের পাঠিয়ে বিপ্লবের বিরুদ্ধে বিদ্রোহ চাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি।

অন্যদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, অন্য রাজ্যেও সংগঠন বাড়াবে তৃণমূল কংগ্রেস। ২০২৪-এ নরেন্দ্র মোদির পালটা মুখ হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্যে শুধু আসন বা ভোট শতাংশ বৃদ্ধি উদ্দেশ্য নয় তৃণমূলের। উদ্দেশ্য হলো রাজ্যের ক্ষমতা দখল। একান্ত তা না হলে বিরোধী আসনে বসা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে গান বাঁধাও শেষ। পশ্চিমবঙ্গে ভোটের সময় ‘খেলা হবে’ স্লোগান বাজতে শুরু করেছে ত্রিপুরায়। বিজেপির টেনশন বাড়ছে। তৃণমূল ঘর গোছাচ্ছে।

আরও পড়ুন:নারদ মামলা স্থানান্তরে CBI-এর আর্জির গ্রহনযোগ্যতাই নেই, সওয়াল সিদ্ধার্থ লুথরা’র

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...