Wednesday, March 25, 2026

উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন নাদাল

Date:

Share post:

উইম্বলডন (Wimbledon tennis)এবং টোকিয়ো অলিম্পিক্স (Tokyo Olympics) থেকে নাম তুলে নিলেন ২০টি গ্র্যান্ড স্লামের (20 grand Slam) মালিক স্পেনীয় টেনিস তারকা রাফায়েল নাদাল(Spanish tennis champion Rafael Nadal)। এই স্পেনীয় খেলোয়াড় টুইটারে নিজেই একথা জানিয়েছেন। শুধুমাত্র শরীরের কারণেই যে তাঁর এভাবে সরে আসা তাও ব্যক্ত করেছেন। টুইটারে তিনি বলেছেন শরীরকে বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত।

এমনিতেই গত কয়েক বছর ধরে চোট আঘাতে জর্জরিত রাফায়েল নাদাল। হাঁটু আর কোমরের চোট বারবার তাঁকে কোর্টের বাইরে সরিয়ে দিয়েছে। যদিও ফরাসি ওপেনের সময় পুরোপুরি ফিট ছিলেন নাদাল। চ্যাম্পিয়ন হতে না পারলেও ভালো ফর্মে ছিলেন তিনি। তাহলে ফের কেন এই সিদ্ধান্ত নিলেন নাদাল? তাহলে কি নতুন করে আবার কোথাও চোট পেয়েছেন ? বিশ্বজুড়ে নাদালের অসংখ্য গুণমুগ্ধ ছড়িয়ে রয়েছে ন। সকলেই চান যতদ্রুত সম্ভব নাদাল আবার কোর্টে ফিরুন।

২০টা গ্র্যান্ডস্লামের মালিক বৃহস্পতিবার টুইটারে লেখেন, ‘এ বারের উইম্বলডন ও অলিম্পিকে না নামার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এটা কখনওই সহজ ছিল না। কিন্তু শরীরের কথা শোনার পর, আমার টিমের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। খুব ভালো করেই বুঝতে পারছি, এটাই সঠিক সিদ্ধান্ত।’

 

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...