Tuesday, June 23, 2026

স্ত্রী মাধুরীর ক্যামেরায় স্বামীর অভিনয়, ভাইরাল হল ভিডিও

Date:

Share post:

ক্যামেরার সামনে তিনি বরাবরই অত্যন্ত স্বচ্ছন্দ। কিন্তু ক্যামেরার পিছনে? সেখানেও সমান পারদর্শী তিনি। মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene) । এবার আর এবার ক্যামেরার সামনে তার স্বামী ডক্টর শ্রীরাম নেনে (Dr Shriram Nene)। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্রীরাম শেয়ার করেছেন একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে শ্রীরাম চেয়ারে বসে রয়েছেন, আর মিসেস দীক্ষিত ক্যামেরায় চোখ ভিডিয়ো করছেন। সম্ভবত, শ্রীরাম নেনের নতুন ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিয়োটির শুট করেছেন মাধুরী। ডক্টর নেনে’ এই নামে মাধুরীর স্বামীর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেলেটিতে ডক্টর শ্রীরাম স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে রোজই নানা ধরনের আলোচনা করে থাকেন। ভিডিয়োটি পোস্ট করে শ্রীরাম লিখেছেন, ‘ব্যবসায় সেরা মানুষটির দ্বারা পরিচালিত। অভিযোগ করার মতো বেশি কিছুই নেই, তাই না? পুনশ্চ: তিনি ও ভীষণ রকমের পারফেকশনিস্ট’ হ্যাশট্যাগে জুড়ে দেন ‘বিহাইন্ড দ্য সিনস’ এবং ‘পরিচালনায় মাধুরী’। স্ত্রীর দক্ষতায় স্বামী যে মুগ্ধ আপ্লুত তা এই কমেন্ট দেখেই বোঝা যায়।

https://www.instagram.com/reel/CQLQnTVh8GK/?utm_medium=copy_link

 

১৯৯৯ সালে শ্রীরাম নেনের সঙ্গে বিয়ে হয় মাধুরীর। অরিন-রায়ান দুই ছেলের গর্বিত বাবা-মা তাঁরা। বলিউডে এককালের হার্ট থ্রব এখন সপরিবারে মুম্বইতে থাকেন।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...