Tuesday, March 24, 2026

বিজেপি সরকারের দ্বিচারিতা, অভিনব প্রতিবাদে সামিল কেদারনাথ মন্দিরের পূজারীরা

Date:

Share post:

বিজেপি সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে এবার অভিনব প্রতিবাদে সরব কেদারনাথ মন্দিরের পূজারীরা। কেউ লাগাতার শীর্ষাসনে রয়েছেন, তো কেউ নির্জলা উপবাস করে প্রতিবাদ করছেন। দাবি একটাই, দ্রুত উত্তরাখণ্ড চারধাম দেবস্থানাম ম্যানেজমেন্ট বোর্ড প্রত্যাহার করে নিতে হবে।
আসলে মুখ্যমন্ত্রী হওয়ার আগে বোর্ড গঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় এসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত চার ধামের বোর্ড আরও বড় করে গঠন করছেন।
উত্তরাখণ্ড সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই বোর্ড কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রীতে আসা পুণ্যার্থী থেকে শুরু করে অনলাইনে পুজোর বুকিং, মন্দিরে বিগ্রহের অভিষেক-সহ যাবতীয় সিদ্ধান্ত নেবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হয়ে এলে ওই বোর্ড গঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। কিন্তু বোর্ড প্রত্যাহারের বদলে তা আকারে আরও বাড়ানো হচ্ছে। এখানেই আপত্তি কেদারনাথ তীর্থ পুরোহিত সমাজের।

কেদারনাথ মন্দিরের পুরোহিত আচার্য সন্তোষ ত্রিবেদী হাড় কাঁপানো ঠান্ডায় শুরু করেছেন শীর্ষাসন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাত দিন ধরে এভাবেই থাকব। যদি রাজ্য সরকার ওই বোর্ড প্রত্যাহার না করে তাহলে সাত দিন পর আরো বড় আন্দোলনে নামব।’ প্রায় এক সপ্তাহ ধরেই কেদারনাথ মন্দিরের পূজারীরা বোর্ড প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গত রবিবারই পুরোহিতরা নির্জলা উপবাস করেছিলেন।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...