Monday, April 6, 2026

নেইমারকে বাদ দিয়েই টোকিও অলিম্পিক্সের জন‍্য দল ঘোষণা করল ব্রাজিল

Date:

Share post:

নেইমারকে( Neymar) বাদ দিয়েই টোকিও অলিম্পিক্সের( Tokyo olympics) জন‍্য দল ঘোষণা করল ব্রাজিল(brazil)। বৃহস্পতিবার অলিম্পিক্সের জন্য ফুটবল দল ঘোষণা করে সাম্বার দেশ। তবে সেই দলে রাখা হয়নি নেইমারকে। দলের অধিনায়ক করা হয়েছে  ফুটবলার ড‍্যানি আলভেসকে।

গত অলিম্পিক্সে এই নেইমারের হাত ধরেই সোনা এনে ছিল সেলেকাওরা। তাকেই টোকিও অলিম্পিক্সে বাদ দেওয়ায় হবাক ব্রাজিল সমর্থকেরা। ব্রাজিলের জাতীয় ফুটবল সংস্থার (সিবিএফ) তরফে ব্র্যাঙ্কো সাংবাদিকদের বলেন, “নেইমার আমাদের জাতীয় দলের সম্পদ। আমরা ওকে অলিম্পিক্সের দলে রাখতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ওকে দলে রাখা যায়নি।”

জানা গিয়েছে নেইমারের ক্লাব পিএসজির আপত্তিতেই টোকিও অলিম্পিক্সের দলে রাখা হয়নি নেইমারকে। সম্প্রতি নেইমারকে অলিম্পিক্সের দলে যাতে না রাখা হয়, সে ব্যাপারে মত জানিয়েছিল পিএসজি। যদিও এই ব‍্যাপারে কোন মন্তব্য করেনি ব্রাজিলের জাতীয় ফুটবল সংস্থা।

আরও পড়ুন:ইউরো কাপে ইংল‍্যান্ডের মুখোমুখি স্কটল‍্যান্ড

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...