Friday, April 3, 2026

বেনামে বহু সম্পত্তি, গুরুগ্রামে ৮ কোটির হোটেল, হানের হাওয়ালা যোগের সন্দেহ গোয়েন্দাদের

Date:

Share post:

রাজ্যে ধৃত চিনা নাগরিক(Chinese citizen) হান জানুই(Han janui) যে কোনও সাধারণ ব্যক্তি নন, ধীরে ধীরে তা আরো স্পষ্ট হচ্ছে গোয়েন্দাদের কাছে। একবার নয়, কালিয়াচক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার আগেও একাধিকবার ভারতে এসেছিল সে। নামে-বেনামে ভারতের মাটিতে বিপুল সম্পত্তির রয়েছে তার। সম্প্রতি এমনই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের।

সম্প্রতি আদালতের নির্দেশে হান জানুইকে ১০ দিনের জন্য হেফাজতে নিয়েছে এসটিএফ। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। জানা যাচ্ছে, ২০১৯ সালে গুরুগ্রামে (Gurugram) ৮ কোটি টাকায় একটি হোটেল কেনে হান জানুই। ওই বিপুল পরিমান টাকা তার কাছে এল কোথা থেকে। এখানেই উঠে আসছে তার সঙ্গে হাওয়ালা যোগের তত্ত্ব। হোটেল ব্যবসাকে সামনে রেখে এই উপমহাদেশে কি হাওয়ালার ব্যবসা চালাতো হান? সে প্রশ্ন উঁকি দিচ্ছে তদন্তকারীদের মনে।

আরও পড়ুন:কারা ব্যবহার করেছিল দেবাশিস আচার্যকে? কী অভিযোগ করলেন মা?

শুধু গুরুগ্রামের হোটেল নয়, ভারতের মাটিতে নামে-বেনামে একাধিক সম্পত্তি রয়েছে মালদহে ধৃত ওই চিনা ব্যক্তি হান জানুইয়ের। কার কার নামে এই সম্পত্তি রয়েছে তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা। পাশাপাশি সাইবার হানা ও আর্থসামাজিক ব্যবস্থাকে প্রভাবিত করার কোনও ষড়যন্ত্র হানের ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...