Saturday, April 4, 2026

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে? আজ ঘোষণা রাজ্যের

Date:

Share post:

বাতিল হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই। জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে এ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়ে দেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মূল্যায়ন পদ্ধতির বিষয়ে শুক্রবার জানিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ বিকেল ৪ টেয় যৌথভাবে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করা হবে।

আরও পড়ুন-হাইকোর্টে নন্দীগ্রাম-সহ ৫ কেন্দ্রের ভোট নিয়ে মামলা, শুনানির সম্ভাবনা শুক্রবারই

চলতি বছর জুন, পরে জুলাই-অগাস্টে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তবে, করোনা পরিস্থিতির জেরে পরীক্ষাগুলি শেষ পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে সিবিএসই, সিআইএসসিই-র মতো সর্বভারতীয় বোর্ড এবং সংস্থাগুলিও তাদের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে। বৃহস্পতিবারই সিবিএসই তাদের মূল্যায়ন পদ্ধতি এবং ফলপ্রকাশের চূড়ান্ত সময়সীমা সুপ্রিম কোর্টে জানিয়েছে। সেখানে পেশ করা হলফনামায় মূল্যায়ন পদ্ধতির পাশাপাশি ফলপ্রকাশের সময়সীমা জুলাই মাস ধরা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...