Wednesday, June 24, 2026

হাইকোর্টে নন্দীগ্রাম-সহ ৫ কেন্দ্রের ভোট নিয়ে মামলা, শুনানির সম্ভাবনা শুক্রবারই

Date:

Share post:

শুধুই নন্দীগ্রাম কেন্দ্রে গণনায় কারচুপির অভিযোগে মামলা নয়, শুক্রবার আরও চারটি ‘ইলেকশন পিটিশন’- এর ভার্চুয়াল শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাসে৷ জানা গিয়েছে,

◾উত্তর ২৪ পরগনার বনগাঁ-দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আলো সরকার, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে
২০০৪ ভোটে পরাজিত হন৷ আলো সরকার মামলা করেছেন হাইকোর্টে৷ আজ, শুক্রবার শুনানি হবে বিচারপতি বিবেক চৌধুরির এজলাসে৷

◾পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ৪২৩ ভোটে পরাজিত হন বিজেপি’র বানেশ্বর মাহাতোর কাছে৷ শান্তিরাম মাহাতোর করা মামলার শুনানি হবে বিচারপতি শুভাশীষ দাশগুপ্তর এজলাসে৷

আরও পড়ুন-নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টে মমতা’র মামলার শুনানি আজ

◾হুগলি গোঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী মানস মজুমদার ৪১৪৭ ভোটে পরাজিত হন বিজেপি’র বিশ্বনাথ কারকের কাছে৷ মানস মজুমদারের দায়ের করা মামলার শুনানি হবে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে৷

◾পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক দিন্দা ১২৬০ ভোটে পরাজিত করেন তৃণমূলের সংগ্রাম কুমার দলুইকে৷ মামলা করেছেন তৃণমূল প্রার্থী, শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে৷

ফলে, শুক্রবার কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম-সহ ৫টি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে ‘ইলেকশন পিটিশন’-এর শুনানির সম্ভাবনা৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...