Sunday, June 21, 2026

তৃণমূলের সঙ্গে “সেটিং” কৈলাসের, বিজেপি দফতরে মুকুল ঘনিষ্ঠ নেতার নামে পোস্টারে ছয়লাপ

Date:

Share post:

ভোট বিপর্যয়ের পর রাজ্য বিজেপির (BJP) অন্দরের ফাটল আরও চওড়া হচ্ছে। এবার বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেন্ট্রাল এভিনিউতে রাজ্য বিজেপির সদর দদফতর মুরলিধর সেন লেনের বাইরে কৈলাসের বিরুদ্ধে পড়ল পোস্টার। যেখানে তাঁর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ করা হয়েছে। ‘‘TMC Setting Master”, “Go Back” বলে কটাক্ষ করে এই পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে হেস্টিংস অফিস ও বিমানবন্দর চত্বরের দলীয় কার্যালয়ও।

প্রসঙ্গত, তৃণমূল বিজেপি হয়ে আবার তৃণমূলে ফের মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠতা রাজ্য রাজনীতিতে সর্বজনবিদিত। সেই জায়গা থেকে গেরুয়া শিবিরের একটা বড় অংশ মনে করছে, বিজেপিতে থাকাকালীন তৃণমূলের সঙ্গে ভিতর ভিতর আঁতাত ছিল মুকুলের। এবং সবটাই জানতেন কৈলাস।

সম্প্রতি, তথাগত রায় টুইটে কটাক্ষ করে কৈলাসকে “ভোদা বিড়াল’’ নামে ডেকে ফেলেন। সেখানে লেখা, “মমতা পিসি এই ভোদা বিড়ালটাকে তৃণমূলে নিয়ে নাও, মালটা বন্ধুকে না পেয়ে হতাশ হতে পারে। সারাদিন মুকুলের সাথে ফিস/ফিস গুজ/গুজ করত।” মুকুল-কৈলাসের ছবি পোস্ট করে এই টুইটটি করেছিলেন বিজেপি কর্মী দিবাকর দেবনাথ। তা রিটুইট করেছেন তথাগত রায়। লিখেছেন, “দলের প্রতি বিশ্বস্ত এক বিজেপি কর্মীর টুইটটিকে ইংরেজিতে অনুবাদ করছি। এতে আমি কিছু যোগও করব না, আর কিছু বাদও দেব না।” আর তথাগতর এমন মন্তব্যের পর কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে এমন পোস্টার খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:সহজে ভাঙতে নারাজ হান, ফের ঘটনার পুনর্নির্মাণ করলেন গোয়েন্দারা

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...