Saturday, April 4, 2026

টোকিও অলিম্পিক্সের জন‍্য ঘোষণা করা হল ভারতের পুরুষ এবং মহিলা হকি দল

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের( Tokyo Olympics) জন‍্য ঘোষণা করা হল ভারতের পুরুষ এবং মহিলা হকি দল। দলে একাধিক নতুন মুখ। তারুণ্যের ওপর ভর করেই অলিম্পিক্সের সাফল‍্য আনতে চাইছে  হকি ইন্ডিয়া।

অলিম্পিক্সের জন্য পুরুষদের যে ১৬ জনের দল ঘোষণা  হয়েছে, সেখানে ১০ জন খেলোয়াড়ের অলিম্পিক্সে অভিষেক হতে চলেছে। গত অলিম্পিক্সে খেলা পি আর শ্রীজেশ, মনপ্রীত সিং, মনদীপ সিং সহ ৬ জন এই দলে জায়গা পেয়েছেন।মহিলাদের ১৬ জনের দলে ৮ জনেই নতুন। রানি রামপালের নেতৃত্বে ভারতের মহিলা হকি দলে অলিম্পিক্সের অভিজ্ঞতা থাকা খেলোয়াড়ের সংখ্যা ৮।

এক নজরে দেখে নেওয়া যাক পুরুষ এবং মহিলা দল

পুরুষ দল- গোলরক্ষক: পি আর শ্রীজেশ,
রক্ষণ: হরমনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, সুরেন্দ্র কুমার, অমিত রোহিদাস, বীরেন্দ্র লাকড়া, মাঝমাঠ: হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, নীলকান্ত শর্মা, সুমিত,
আক্রমণ: সামশের সিং, দিলপ্রীত সিং, গুরজন্ত সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং।

মহিলা দল- গোলরক্ষক: সবিতা,
রক্ষণ: দীপ গ্রেস এক্কা, নিকি প্রধান, গুরজিত কৌর, উদিতা,
মাঝমাঠ: নিশা, নেহা, সুশীলা চানু পুখরামবাম, মণিকা, ননজ্যোৎ কৌর, সালিমা তেতে,
আক্রমণ: রানি, নবনীত কৌর, লালরেমসিয়ামি, বন্দনা কাতারিয়া, শর্মিলা দেবী।

আরও পড়ুন:নেইমারকে বাদ দিয়েই টোকিও অলিম্পিক্সের জন‍্য দল ঘোষণা করল ব্রাজিল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...