Tuesday, June 9, 2026

নিউটাউন এনকাউন্টার: হাইকোর্টকে ভুল্লারের দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদনের শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

নিউটাউন (Newton Encounter) সাপুরজির অভিজাত আবাসনে কলকাতা পুলিশের (Kolkata Police) এনকাউন্টারে খতম হওয়া পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লারের (Joypal Bhullar) দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের (Postmortem) আবেদনের শুনানি করতে হবে। জয়পালের বাবার আবেদনের ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে (Panjabi Hariya na High Court) এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Suprime Court)।

জয়পালের বাবার দাবি ছিল, এনকাউন্টার হওয়ার পর জয়পালের মৃতদেহে বুলেট ছাড়াও রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। এনকাউন্টার নয়, মারধর করে ঠান্ডা মাথায় মেরে ফেলা হয়েছে জয়পালকে, এমনটাই অভিযোগ জয়পালের বাবার। এবং তার ভিত্তিতেই আদালতে আবেদন করেছিলেন তিনি।

জয়পালের বাবার ওই আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। আদালতের যুক্তি ছিল, এনকাউন্টারের ঘটনাটি যেহেতু কলকাতার, তাই ওই পিটিশন করতে হবে কলকাতা হাইকোর্টেই।

আরও পড়ুন:এবার ছেলের মুখেও গাল খেলেন ‘নির্লজ্জ’ শোভন

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ওই নির্দেশের পরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন জয়পাল ভুল্লারের বাবা। সেই আবেদনের ভিত্তিতে আজ, শুক্রবার এই মামলায় সুপ্রিম কোর্ট পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেকে নির্দেশ দিয়েছে, জয়াপালের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদনের শুনানি করতে হবে। শুনানি শেষ না হওয়া পর্যন্ত জয়পালের দেহ সংরক্ষণ করতে পঞ্জাব সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ওই মামলার শুনানি হতে পারে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...