Saturday, June 20, 2026

শীতলকুচি কাণ্ড: ৬ ঘন্টা CID জেরার মুখে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার

Date:

Share post:

শীতলকুচি কাণ্ডে যথেষ্ট বিপাকে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধর। ভবানী ভবনে ডেকে এই তদন্তে CID-এর ম্যারাথন জেরার মুখে দেবাশিসবাবু। সেদিনের গুলি চালানোর ঘটনায় পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়ে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। করা হল ভিডিও রেকর্ডিংও।

সেদিন ভোট চলাকালীন কী পরিস্থিতি তৈরি হলো, কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চললো। কখন খবর পেলেন পুলিশ সুপার, ঘটনা জানার পর কী ব্যবস্থা নিয়েছিলেন। এই সবকিছুই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধর।

এর আগে তদন্তে উঠে এসেছে, ভোটের দিন শীতলকুচি বিধানসভার জোড়পাটকির ১২৬ নম্বর বুথ লক্ষ্য করে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুলেট দরজা ভেদ করে লাগে ক্লাস রুমের ব্ল্যাকবোর্ডে! ওই বুথ ইতিমধ্যেই ঘুরে দেকগেছেন ব্যালেস্টিক টিমের ৩ সদস্য।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। তাদের গুলিতে চারজনের মৃত্যু হয়। যা নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন সরকার গঠনের পর তদন্ত হবে।

আরও পড়ুন- নিউটাউন এনকাউন্টার: হাইকোর্টকে ভুল্লারের দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদনের শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...