Wednesday, June 24, 2026

জামাইষষ্ঠীর দিন বিজেপি নেতার বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী

Date:

Share post:

জামাইষষ্ঠীর দিনই শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসে পড়লেন বিজেপি নেতার স্ত্রী। স্বামীর সঙ্গে সংসার করার দাবিতে বিজেপি নেতার বাড়ির সামনে ধর্না দিলেন তাঁর স্ত্রী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।

স্বামী প্রভাবশালী বিজেপি নেতা। অন্যায়ভাবে ডিভোর্স দিতে চান স্ত্রীকে। তবুও স্বামীর সঙ্গেই থাকতে চান। এই দাবি নিয়ে জামাইষষ্ঠীর দিন স্বামীর বাড়ির দরজায় ধর্নায় বসেন স্ত্রী। মহিলার স্বামী দার্জিলিং জেলা বিজেপি যুব মোর্চার সহ সভাপতি। নাম সঞ্জীব ঘোষ। তাঁর বিরুদ্ধে স্ত্রী শ্বেতা ঘোষের অভিযোগ, বিয়ের পর আমার ওপর শারীরিক ভাবে অত্যাচার করা হয়েছে। আমায় একাধিকবার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তবুও আমি স্বামীর সঙ্গে ঘর করতে চাই। এই জন্য ধর্নায় বসেছি।

তিন বছর আগে তাঁর সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল শ্বেতার। কিন্তু এখন স্ত্রী’র সঙ্গে এক ছাতের তলায় থাকতে রাজি নন বিজেপি নেতা। এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি নেতা সঞ্জীব ঘোষের বক্তব্য, স্ত্রীর সঙ্গে ডিভোর্স চেয়ে মামলা করেছি। ওকে আর কিছুতেই বাড়িতে ঢুকতে দেব না। বুধবার রাতের দিকে ধর্নার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশি আশ্বাসে এবং প্রবল বৃষ্টির জন্য ধর্না প্র‌ত্যাহার করেন শ্বেতা।

আরও পড়ুন- নারদ কাণ্ডে CBI -এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনমন্ত্রী মলয় ঘটক, শুক্রবার শুনানির সম্ভাবনা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...