Saturday, April 4, 2026

এবার শ্রাবন্তীর ‘নতুন’ প্রেমিক অভিরূপ? নিজের ফ্ল্যাটেই পালন করলেন তাঁর জন্মদিন

Date:

Share post:

নতুন প্রেমে মজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)? শোনা যাচ্ছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন অভিনেত্রী। জানা যায়, সম্প্রতি অভিরূপের জন্মদিনে তাঁকে হীরে বসানো প্ল্যাটিনামের আংটি উপহার দিয়েছেন অভিনেত্রী। এবার ঘটা করে চর্চিত প্রেমিকের জন্মদিনও পালন করেছেন শ্রাবন্তী।

রোশন সিং-এর সঙ্গে বিয়ে ভাঙার কথা শোনা যাচ্ছিল। তার মধ্যেই শ্রাবন্তীর নতুন প্রেমিকে কথা শোনা গেল। সামনে এল শ্রাবন্তী চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিন সেলিব্রেশনের ছবি। সেখানে শ্রাবন্তীকে কালো শর্ট ড্রেসে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে। পাশের চেয়ারে বসে তাঁর মা। অন্যদিকে কেক কাটার পর সেটা শ্রাবন্তীর দিদি স্মিতাকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে অভিরূপকে। তাঁর পরনে কালো পাঞ্জাবি।

আরও পড়ুন-চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ পাড়ি রজনীকান্তের, উদ্বিগ্ন অনুরাগীরা

সদ্যই অভিরূপের জন্মদিনে হীরের আংটি পরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তী এই উপহারের কথা প্রকাশ্যে না আনলেও অভিরূপের ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে আংটির ছবি। অভিরূপ তাঁর আঙুলে প্রেমের আংটি পরা ছবির উপরে ভালবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ’। এই গুরুত্বপূর্ণ মানুষ যে শ্রাবন্তী তা ইন্ডাস্ট্রির কারও জানতে বাকি নেই। তবে সকলেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...