Thursday, June 25, 2026

ঢেলে সাজানো হচ্ছে তৃণমূল ভবন, দেওয়া হচ্ছে কর্পোরেট লুক

Date:

Share post:

একুশের নির্বাচনে বড় জয়ের পর অবশেষে এবার ঢেলে সাজানো হচ্ছে তৃণমূল ভবন। কেমন হবে হেড কোয়ার্টারের নতুন লুক? খবর চারতলা হতে চলেছে তৃণমূল ভবন। পুরোপুরি কর্পোরেট লুকে সাজিয়ে তোলা হবে তৃণমূল ভবনকে।

তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকেও স্থান সংকুলান হত না কখনও সখনও। জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের থাকা নিয়েও এতদিন স্থায়ী কিছু ছিল না। এবার থেকে সেই ব্যবস্থাও করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত ৫ জুন তৃণমূল ভবন সম্প্রসারণের ইঙ্গিত দিয়েই রেখেছিলেন, এবার সেই কাজই শুরু হবে। শুক্রবার তার সার্ভেও করা হয়েছে। একই ছাদের তলায় বসে সমস্ত সাংগঠনিক কাজ করার বন্দোবস্ত করা হচ্ছে। কেমন হবে তৃণমূল ভবনের নতুন লুক!

  • থাকবে প্রতিটি শাখার জন্যে আলাদা ঘর।
  • থাকবে সংগঠনের শীর্ষ নেতাদের জন্যে ঘর।
  • জেলা থেকে আসা কর্মীদের জন্যে বসার ব্যবস্থা।
  • থাকবে প্রেস কনফারেন্স রুম। ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা।
  • এছাড়া দলীয় বৈঠকের জন্যে থাকবে হল ঘর ও কনফারেন্স রুম।
  • বানানো হবে ক্যান্টিন যেখানে দলের কর্মীরা সুলভে খাবার পাবেন।
  •  দলের যুব সংগঠন, কালচারাল সেল সহ অন্যান্য সংগঠন গুলির জন্য আলাদা ঘর তৈরি হবে।

আরও পড়ুন- ঠান্ডা পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ৪ জনকে অজ্ঞান করে কফিনবন্দি করেছিল আসিফ!

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...