Wednesday, June 24, 2026

দ্বিতীয় ‘শাহি’ সাক্ষাতের পরেই ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব ধনকড়

Date:

Share post:

দিল্লি সফরে দ্বিতীয়বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। ‘শাহি’ সাক্ষাতের পরেই ফের রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলেন সরব ধনকড়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “স্বাধীনতার পর এমন ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। গণতন্ত্র ও আইনের শাসনের সঙ্গে আমরা সমঝোতা করতে পারি না”।

ধনকড়ের অভিযোগ, বাড়িতে থাকতে বা ব্যবসা করতেও তোলা দিতে হচ্ছে। এভাবে গণতন্ত্রকে বাঁচানো যাবে না বলে মন্তব্য করেন রাজ্যপাল।

যদিও রাজ্যপালের মন্তব্য বিজেপি (Bjp) নেতা আগে কটাক্ষ করেছে তৃণমূল (Tmc)। শাসকদলের নেতৃত্বে তরফে বলা হয়েছে, রাজ্যে হিংসার ঘটনার তালিকা প্রকাশ করুন রাজ্যপাল। কিন্তু তারপরেও নিজের মন্তব্য থেকে পিছু হঠছেন না ধনকড়। তার সঙ্গে রাজ্যপালের এবারের সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ২০-র মধ্যে মাধ্যমিক, ৩০ জুলাইয়ের আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, জানালেন ২ প্রধান

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...