Tuesday, June 23, 2026

২০-র মধ্যে মাধ্যমিক, ৩০ জুলাইয়ের আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, জানালেন ২ প্রধান

Date:

Share post:

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে? এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন জুলাইয়েই বেরোবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে।

শুক্রবারই পর্ষদ ও সংসদ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের পদ্ধতির কথা জানিয়েছিল। মাধ্যমিকের মার্কশিট হবে, নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। নবম শ্রেণীর মার্কশিট ও দশম শ্রেণীর অভ্যন্তরীন মূল্যায়ণকে সমান গুরুত্ব দিয়ে মার্কশিট দেওয়া হবে। এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন-করোনা কমলেও রাশ আলগা নয়, ৫ পরামর্শ দিয়ে মুখ্য সচিবদের চিঠি কেন্দ্রের

উচ্চ মাধ্যমিকের মার্কশিট হবে, ‘২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০-র একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর, সেইসঙ্গে দ্বাদশের প্রজেক্ট-প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। জানানো হয়েছে, ‘দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর, প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ন হবে। মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিকের পর বসা যাবে পরীক্ষায়। পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ। ২৩ জুনের মধ্যে স্কুলগুলিকে পরীক্ষার নম্বর জমা দিতে হবে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...