Wednesday, April 8, 2026

করোনার পরে ডেঙ্গি-চিকুনগুনিয়া নিয়েও বঞ্চিত বাংলা! কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল

Date:

Share post:

করোনার ভ্যাকসিন-অক্সিজেনের পর এবার ডেঙ্গি-চিকুনগুনিয়া নিয়েও বাংলার সঙ্গে বৈমাতৃসুলভ ব্যবহার কেন্দ্রের। জাতীয় স্বাস্থ্য মিশনের (Health Mission) বরাদ্দ পেল না রাজ্য। কেন্দ্রের অভিযোগ, গত ৩ বছর ধরে এই বিষয়ে কোনও তথ্য দেয়নি রাজ্য। এই কারণেই অন্য রোগের ক্ষেত্রে মিললেও, ডেঙ্গি-চিকুনগুনিয়ার (Dengue-chikungunya) ক্ষেত্রে অর্থ বরাদ্দ মেলেনি। তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিজেপিও। যদিও এই সব অভিযোগ মিথ্যে বলে দাবি রাজ্যের শাসকদলের।

কিন্তু এই সংঘাতে ডেঙ্গি-চিকুনগুনিয়া খাতে জাতীয় স্বাস্থ্য মিশনের বাজেটে বরাদ্দই পেল না পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, ২০১৮ সাল থেকে ডেঙ্গি-চিকুনগুনিয়ায় কতজন আক্রান্ত হয়েছেন, কতজনের মৃত্যু হয়েছে, এই সংক্রান্ত কোনও তথ্য সরবরাহ দেয়নি রাজ্য সরকার। তবে কালাজ্বর, অ্যাকিউট এনসেফ্যালাটিস, জাপানি এনসেফ্যালাইটিসের মতো রোগ মোকাবিলায় তথ্য সরবরাহ করেছে রাজ্য। সেই বাবদ অর্থ বরাদ্দ হয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইএমএ-এর সাধারণ সম্পাদক তথা তৃণমূল (Tmc) সাংসদ শান্তুন সেন (Shantanu Sen)। তিনি বলেন, তথ্য নেই বলে বরাদ্দ বাতিল করাটা কোনমতেই সমর্থনযোগ্য নয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র। কোভিডের সময়ে ভ্যাকসিন না দেওয়া, অক্সিজেন-ওষুধ না পাঠানো- এসবের পরে এবার ডেঙ্গির ক্ষেত্রেও বঞ্চনার শিকার বাংলা।

বিজেপি (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাল্টা অভিযোগ, রাজ্য সরকার হিসেব দেয় না। ডেঙ্গির তথ্য লুকোনোর চেষ্টা করে। তথ্য গোপন করে মানুষের জীবন বিপন্ন করছে বলেও অভিযোগ করেন দিলীপ।

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...