Sunday, April 5, 2026

সারদা মামলায় হাইকোর্টে জামিন পেলেন দেবযানী, তবে কি জেলমুক্তি?

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের জামিন পেলেন সারদা মামলা অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee)। তবে এখনই তিনি জেল থেকে ছাড়া পাবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। সাত বছর আগে সারদা (Sarada) মামলায় গ্রেফতার হন অন্যতম অভিযুক্ত দেবযানী। মঙ্গলবার, কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে দেবযানী মুখোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শুরু হয়। কিন্তু তাঁর জামিনের শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করে সিবিআই (CBI)। আর এই আবেদনে কার্যত বিরক্ত আদালত। আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) জানান, শনিবার হওয়া সত্ত্বেও এ দিন কলকাতা হাইকোর্টে দেবযানীর জামিনের মামলাটি ওঠে। সেখানেই সিবিআইয়ের ‘আর সি 6’ মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Arijit Benarjee) ডিভিশন বেঞ্চ দেবযানীর জামিন মঞ্জুর করেন।

তাহলে কি সাত বছর পরে অবশেষে জেলের বাইরে পা রাখতে চলেছে সারদাকাণ্ডের ‘ম্যাডাম’? অয়ন চক্রবর্তী বলেন, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ, আরও কয়েকটি মামলায় এখনও জামিন পাননি দেবযানী। সুতরাং তাঁর মুক্তি হবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে সিবিআই যে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গেল সেটা বলে যায়।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...