Wednesday, April 1, 2026

রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস, বেশকিছু জেলায় জারি কমলা সর্তকতা

Date:

Share post:

আষাঢ়ের শুরুতেই বঙ্গ জুড়ে রীতিমতো ঝড়ো ইনিংস খেলতে শুরু করেছে বর্ষা। আগামী কয়েকদিন একই রকম বৃষ্টির দাপট চলবে গোটা রাজ্য জুড়ে অন্তত তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। সম্প্রতি আবহাওয়া দপ্তরের(weather office) তরফে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। বেশকিছু জেলায় অতি ভারী বৃষ্টির(heavy rain) সম্ভাবনা রয়েছে ফলস্বরুপ জারি হয়েছে কমলা সর্তকতা।

হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। জোড়া প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে বৃষ্টি। শহর কলকাতায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ফলস্বরূপ এই জায়গাগুলিতে জারি করা হয়েছে কমলা সর্তকতা। পাশাপাশি, ভারী বৃষ্টির কারণে হলুদ সর্তকতা জারি জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...