Monday, June 22, 2026

সপ্তাহে ৪ দিন কাজ, ছুটি মিলবে ৩ দিন! আসছে মোদি সরকারের নতুন নিয়ম

Date:

Share post:

চাকুরিজীবীদের জন্য আসতে চলেছে বড় মাপের সুখবর।

এবার থেকে সপ্তাহে সম্ভবত ৪ দিন কাজ করতে হবে আর ছুটি পাওয়া যাবে ৩ দিন। তবে এক্ষেত্রে বাড়বে দৈনিক কাজের সময়সীমা৷ এক্ষেত্রে দৈনিক ১২ ঘন্টা পর্যন্ত কাজ করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া, সপ্তাহে সর্বাধিক কাজের সীমা ৪৮ ঘন্টা রাখার প্রস্তাব করা হয়েছে।

দেশের নতুন শ্রম নিয়ম (Labour Codes) অনুযায়ী, আগামী দিনে সপ্তাহে ৩ দিন ছুটি মিলবে৷
নতুন শ্রম নিয়মের খসড়া বিধিতে বলা হয়েছে, কোনও কর্মচারীকে ৫ ঘণ্টার বেশি টানা কাজ করানো যাবে না ৷ প্রতি ৫ ঘণ্টা পর কর্মচারীদের আধ ঘণ্টা বিশ্রাম দিতে হবে ৷এছাড়া, খসড়া আইনে দৈনিক ১২ ঘন্টা পর্যন্ত কাজ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি বদল করা হয়েছে ওভারটাইমের নিয়মেও। ১৫ মিনিটের বেশি কাজ করলেই তা ওভারটাইম হিসাবে গণনা করার প্রস্তাব রাখা হয়েছে খসড়াতে। নতুন খসড়ায় বেতনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন খসড়া বিধি অনুসারে, বেশিরভাগ কর্মচারীর বেতন কাঠামোয় পরিবর্তন আসতে পারে। টেক হোম ( Take Home) বেতনের পরিমাণ কমিয়ে পিএফ-এ (PF) অন্তর্ভুক্তি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্র্যাচুইটি ও পিএফ বৃদ্ধির ফলে অবসর জীবন নিয়ে নিশ্চিন্ত হতে পারবেন গ্রাহকেরা। এছাড়া কোম্পানিগুলিকে পিএফ ও গ্র্যাচুইটিতে কর্মীদের সমপরিমাণ অর্থ জমা করতে হবে।
কেন্দ্রীয় সরকার ট্রাভেলিং অ্যালাউন্স অর্থাৎ টিএ (Travel Allowance) ক্লেম সাবমিশনের সময় সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করেছে৷ ১৫ জুন ২০২১ থেকে এই নিয়ম লাগু করাও হয়েছে৷

আরও পড়ুন- দ্বিতীয় ‘শাহি’ সাক্ষাতের পরেই ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব ধনকড়

 

Related articles

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলে সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...