Saturday, April 4, 2026

জম্মু-কাশ্মীরে সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর, পূর্ণ রাজ্য ঘোষণার জল্পনা

Date:

Share post:

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর এই প্রথমবার উপত্যকার নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠকের(all party meeting) ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর এই বৈঠককে কেন্দ্র করেই উঁকি দিচ্ছে নানা জল্পনা। সূত্রের খবর, সর্বদল বৈঠক থেকে জম্মু কাশ্মীরকে(Jammu Kashmir) ফের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। আগামী ২৪ জুন বৃহস্পতিবার এই বৈঠক হতে চলেছে উপত্যকার রাজনৈতিক দলগুলির(political party) শীর্ষ নেতৃত্বের সঙ্গে।

২০১৯ সালে জম্মু কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই ঘটনার প্রায় দু’বছর পর উপত্যকার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী এই সর্বদলীয় বৈঠক স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপত্যকার এক শীর্ষ নেতা বলেন, ‘সামনের সপ্তাহে আলোচনার বিষয়টি কানে এসেছে। আপাতত আমরা সরকারি তরফে আমন্ত্রণের অপেক্ষায় রয়েছি।’ প্রসঙ্গত কিছুদিন আগেই জম্মু কাশ্মীরের রাজনৈতিক প্রক্রিয়া চালু করার ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র। সেখানকার উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে উপস্থিত ছিলেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরাও। এই বৈঠকে উপত্যকার কৃষকদের কেন্দ্রীয় যোজনার সুযোগ-সুবিধা দেওয়া, নয়া শিল্পসহ টিকাকরণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এই ঘটনার পরেই সর্বদল বৈঠক এ প্রধানমন্ত্রী কি বার্তা দেন তা জানতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...