Tuesday, June 23, 2026

অক্সিজেনের মকড্রিল কাণ্ডে আগ্রার বেসরকারী হাসপাতালকে ক্লিনচিট দিল যোগী সরকার

Date:

Share post:

আগ্রার এক বেসরকারি হাসপাতালে মকড্রিলিংয়ের(mockdrilling) জেরে ২২ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল সম্প্রতি। অভিযোগ ছিল অক্সিজেনের(oxygen) অভাবে ওই রোগীদের মৃত্যু হয়েছে। সেই ঘটনা তদন্তে নেমে শুক্রবার হাসপাতালকে ক্লিনচিট দিল যোগী সরকার(Yogi govt)। তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, ওই হাসপাতালের মক ড্রিলিং এবং তার জেরে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল এমন কোনও প্রমান হাতে পাওয়া যায়নি।

পাশাপাশি যোগী সরকারের তদন্ত রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল এই সময়কালে অভিযুক্ত ওই হাসপাতলে ১৬ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। যাদের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে ১৪ জনের শারীরিক অবস্থাই অত্যন্ত সংকটজনক ছিল। উল্লেখ্য, আগ্রার এক হসপিটালে অক্সিজেনের অভাবে ২২ রোগীর মৃত্যুর ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো শিউরে উঠেছিল গোটা দেশ। মক ড্রিলিংয়ের জন্য হাসপাতালের মালিক কিছুক্ষণ অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেন। যার ফলে ২২ জন রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে গোটা দেশে। যদিও তদন্তে এমন কোন তথ্য পাওয়া যায়নি বলে এদিন জানিয়ে দিল যোগী সরকার।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...