Sunday, June 14, 2026

বঙ্গভঙ্গের চক্রান্ত রুখতে একসুর সুখেন্দুশেখর-অধীর চৌধুরীর, বেকায়দায় ‘উল্টো কথা’ দিলীপের

Date:

Share post:

উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার জন বার্লার দাবি নিয়ে সরগরম রাজনৈতিক মহল। তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray) শনিবার এর বিরোধিতায় সরব হন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাট-সহ একাধিক রাজ্য ভাগ করে নতুন রাজ্য গঠনের দাবি আগেই উঠেছে। গুজরাটের সৌরাষ্ট্র, মহারাষ্ট্রের বিদর্ভ, তামিলনাড়ুর একটি অংশ- এগুলো ভাগের দাবি উঠেছে আগেই। বিজেপি (Bjp) প্রথমে সেগুলির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক। এরপর বাংলা নিয়ে কথা বলতে আসবে মন্তব্য তৃণমূলের।

বাংলাকে ভাগ করার বিষয় এধরনের মন্তব্য সংকীর্ণ রাজনীতির পরিচয় দেয়। এটা বাংলার সঙ্কট। এর বিরোধিতায় রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলাকে রুখে দাঁড়াতে হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন কংগ্রেস (Congress) সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir ranjan Chowdhury)।

আরও পড়ুন-বাম-কংগ্রেস জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন অধীর চৌধুরী

এদিকে বেকায়দা বুঝে জন বার্লার বক্তব্যের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে রাজ্য বিজেপি। দলের সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, তাঁরা বাংলা ভাগ চান না। তাঁরা চান রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।

বিজেপির বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ নিয়ে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেছেন, এই চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। “আর বঙ্গভঙ্গ হতে দেব না। এরকম চেষ্টা হলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে।” এদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুর মিলিয়ে মন্তব্য করলেন অধীর চৌধুরীও।

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...