Friday, April 3, 2026

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের, রবিবারও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

সারাদিন দফায় দফায় বৃষ্টি চলল কলকাতায়। বিভিন্ন একালায় জমে রয়েছে জল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে আগামিকাল, রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে বৃষ্টি। উত্তরপ্রদেশ-বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। ফলে আজ সারাদিনই কোথাও হালকা থেকে মাঝারি, আবারও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং আগামিকালও বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-কেন বারবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কলকাতায়? রিপোর্ট তলব বিদ্যুত্‍মন্ত্রীর

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। টানা বৃষ্টির কারণে বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হতে পারে। কলকাতায় এখনও কয়েকটি জায়গায় জল জমে আছে। শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...