Thursday, June 25, 2026

শনিবার সাউদাম্পটনে অনন্য নজির গড়লেন কোহলি, টপকে গেলেন ধোনিকে

Date:

Share post:

শনিবার সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল( world test championship final) ম‍্যাচ খেলতে নেমে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি(virat kohli)। ভারতের হয়ে সব চেয়ে বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করে নজির গড়লেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে(Ms dhoni)।

এদিন দেশকে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে সবচেয়ে বেশি বার নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন কোহলি। সাউদাম্পটনে টেস্ট ক্যাপ্টেন হিসেবে ৬১তম ম্যাচ খেলছেন তিনি। ভারতের হয়ে টেস্টে মোট ৬০টি ম‍্যাচে অধিনায়কত্ব করেছিলেন ধোনি। সেক্ষেত্রে শনিবার ম‍্যাচ খেলতে নেমে ৬১তম টেস্টে অধিনায়কত্ব করে পিছনে ফেলে দিলেন ধোনিকে।

২০১৪ সালে অধিনায়কত্বের দায়িত্ব আসে কোহলির কাঁধে। সেই দায়িত্ব নেওয়ার পর কোহলির নেতৃত্বে ভারত ৩৬টি টেস্ট জিতেছে। ১৪টি হেরেছে এবং ১০টি ড্র করেছে।

এইক্ষেত্রে শুধু ধোনিকে টপকে যাওয়াই নয়, এশিয়ার সব থেকে বেশি অধিনায়কের মধ্যেও শীর্ষে বিরাট। এশিয়ার কোনও দেশের অধিনায়কই এতগুলো ম্যাচে নেতৃত্ব দেননি। আন্তর্জাতিক ক্ষেত্রে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড  রয়েছে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের। ১০৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন:অভিষেক টেস্ট খেলতে নেমে নজির গড়লেন শেফালি বর্মা, তাঁর ব‍্যাটে মুগ্ধ হয়ে টুইট সেহবাগের

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...