Thursday, June 25, 2026

বাংলাকে দেশের সামনে অপমান করছেন ধনকড়: সুখেন্দুশেখর, রাজ্যপালের ভূমিকার সমালোচনা অধীরের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সঙ্গে দিল্লিতে দ্বিতীয় দফায় বৈঠক করে রাজ্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল (Tmc)। একইসঙ্গে বিরোধিতা করেছে কংগ্রেসেও (Congress)।

রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray) বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিল্লিতে ঘুরছেন রাজ্যপাল। বাংলার মানুষকে সারা ভারতের সামনে অপমান করছেন তিনি। কিন্তু তাঁর এই প্রয়াস রাজ্যবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন সুখেন্দুশেখর রায়।

একইসঙ্গে রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও (Adhirranjan Chowdhury)। তিনি বলেন, “এই রাজ্যপালের বিরুদ্ধে আমরাই প্রথম সরব হয়েছিলাম। রাজ্যের শাসকদলের উচিত কেন্দ্রের কাছে ধনকড়ের অপসারণের দাবি জানানো”। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই সে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে, এর পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর অভিযোগ, ভোট পরবর্তী হিংসা হচ্ছিল বলেই রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। যদিও বিজেপি তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন-  নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের, রবিবারও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

 

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...