Thursday, June 25, 2026

ভাইয়ের পর এবার মা-কে হারালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

ব্যক্তিগত জীবনে এখন সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তাঁর। সদ্য ভাইকে হারিয়েছেন। এবার মা-কে হারালেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বর্তমান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapon Bandhopadhyay)। আজ, শনিবার ৮২ বছর বয়সে প্রয়াত হন আলাপনবাবুর মা তৃপ্তি বন্দ্যোপাধ্যায়।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তৃপ্তিদেবী বেশ কিছুদিন ধতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর উপর এক ছেলেকে হারিয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি।

করোনায় আক্রান্ত হয়েছিলেন আলাপনবাবু। তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছিলেন। এরপর মাসখানেক আগে তাঁর ভাই তথা বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে যাওয়ার পরেও ফের শারীরিক সমস্যার অবনতি হওয়ায় আর শেষরক্ষা হয়নি। অঞ্জনবাবু প্রয়াত হন। ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার মা-কে হারালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বাংলাকে দেশের সামনে অপমান করছেন ধনকড়: সুখেন্দুশেখর, রাজ্যপালের ভূমিকার সমালোচনা অধীরের

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...