Saturday, April 4, 2026

অভিষেক টেস্ট খেলতে নেমে নজির গড়লেন শেফালি বর্মা, তাঁর ব‍্যাটে মুগ্ধ হয়ে টুইট সেহবাগের

Date:

Share post:

অভিষেক টেস্ট খেলতে নেমে অনন‍্য নজির গড়লেন শেফালি বর্মা( Shafali Verma)। সব থেকে কম বয়সে অভিষেক টেস্ট খেলতে নেমে  দুই ইনিংসে অর্ধশতরান করে রেকর্ড গড়লেন তিনি।

ইংল‍্যান্ডের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ খেলছে মিতালি রাজের দল। সেই ম‍্যাচে রেকর্ড গড়লেন শেফালি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম‍্যাচে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন তিনি। সেই সঙ্গে নাম তুলে ফেললেন রেকর্ডের পাতায় ।  প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন শেফালি। প্রথম ইনিংসে ৯৬ রান করেন তিনি।  দ্বিতীয় ইনিংসেও চলে শেফালির ব‍্যাটের দাপট।  ৬৩ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করতেই  বিশ্বের চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে এবং প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন শেফালি।

এদিকে শেফালি ব‍্যাটিং দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগরা। এদিন টুইট করে সেহবাগ লেখেন,” মহিলাদের টেস্টে শেফালি বর্মার ব্যাটিং উপভোগ করেছি। ওর ভয়ডরহীন খেলা দেখে খুব ভাল লেগেছে।”

আরও পড়ুন:সাউদাম্পটনের মাটিতে মিলখা সিংকে শ্রদ্ধা জানাল টিম ইন্ডিয়া, শুরুতেই উইকেট হারাল বিরাট বাহিনী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...